আবারও ধুম, আমিরের বদলে কি সালমান?

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০১৬

আবারও ধুম, আমিরের বদলে কি সালমান?

Manual3 Ad Code

Manual6 Ad Code

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইস বলা হয় তুমুল কমার্শিয়াল মাসালা নির্ভর ছবি ‘ধুম’কে। ২০০৪ সালে সঞ্জয় গদবি বলিউডে অ্যাকশন নির্ভর অন্যরকম স্বাদের ছবি উপহার দিয়ে চমকে দেন সবাইকে। এরই ধারাবাহিকতায় ধুম ২, ধুম ৩ ছবিগুলোও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। সর্বশেষ ২০১৩ সালে নির্মিত হয়েছে ‘ধুম ৩’। আর এরপর এবার শোনা যাচ্ছে ফের যশ রাজের ব্যানারে নির্মিত হতে পারে ছবিটির চতুর্থ সিক্যুয়াল। যেখানে আমির খানের বদলে চমক হিসেবে থাকতে পারেন সুপারস্টার সালমান খান!

Manual4 Ad Code

গত বছরেই ‘ধুম’-এর নতুন সিক্যুয়াল নিয়ে কথা শোনা গিয়েছিল। চলতি বছরের শুরুতেই ‘ধুম’-এর নতুন সিক্যুয়ালে ভিলেন হিসেবে শোনা গিয়েছিল সুপারস্টার সালমান খান ও রনবীর সিংয়ের নাম। বিশেষ করে গত বছরে যশ রাজ ফিল্মের তরফ থেকে জানানো হয়েছিল যে ‘ধুম ৪’ সিনেমায় চমক হিসেবে থাকতে পারে সালমান কিংবা রনবীর সিং। কিন্তু পরে সালমান ‘ধুম ৪’-এ থাকার বিষয়টি নিয়ে অস্বীকার করেন। এরপর আবার বিষয়টি থমকে যায়। তবে আবারও শোনা যাচ্ছে ‘ধুম ৪’ নির্মাণ হতে পারে!

চলছে ভারতীয় মোবাইল ফেস্টিভাল, যেখানে বিচারক হিসেবে আছেন ‘ধুম’-এর নির্মাতা সঞ্জয় গদবি। গণমাধ্যমে আলাপ কালে তার থেকে উঠে আসলো ‘ধুম’-এর পরবর্তী সিক্যুয়াল নিয়ে কথা। তিনি সেখানে জানালেন, আমি সবসময়ই ধুম-এর সিক্যুয়াল নির্মাণে আগ্রহী। আমরা অবশ্যই এটা চালিয়ে যাওয়ার চেষ্টা করবো।

ধুম-এর আগের সিক্যুয়ালে জন আব্রাহাম, ঋত্বিক রোশান এবং আমির খানকে ভিলেন হিসেবে দেখা গেলেও সামনে কাকে দেখা যেতে পারে, এমন প্রশ্নে নির্মতা চমক দেখাবেন বলেই আশ্বস্ত করেন।

সাম্প্রতিক সময়ে কো্ন প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছে জিজ্ঞেস করতেই নির্মাতা গদবি জানান, আসলে আমি হার্ডকোর কমার্শিয়াল আর মাসালা নির্ভর সিনেমা বানাতে বানাতে এখন ক্লান্ত। তাই চাইছি কিছু স্বাধীন চলচ্চিত্র নির্মাণের।

কমার্শিয়ালে নিজেকে প্রমাণের যে চেষ্টা ছিল তা ধুম এবং ধুম-২ দিয়ে দেখিয়ে দিয়েছি। এখন আমি চমকে দেয়ার মত কিছু নির্মাণের ভাবনায় আছি।

Manual1 Ad Code

উল্লেখ্য, ২০০৪ সালে যশ রাজ ফিল্মের ব্যানারে প্রথম ‘ধুম’ ছবিটি নির্মাণ করেছিলেন সঞ্জয় গদবি। ছবিটিতে অভিষেক ও উদয় চোপড়া ছাড়াও ছিলেন জন আব্রাহাম। বলিউডে ব্যাপক জনপ্রিয়তাও অর্জন করে ছবিটি। এরপর ২০০৬ সালে একই নির্মাতা ‘ধুম ২’ নির্মাণ করেন। তবে এ ছবিতে জন আব্রাহামের জায়গায় স্থান করে নেন ঋত্বিক রোশান। চমক হিসেবে পাওয়া যায় ঐশ্বরিয়া রাইকে। এরপর ২০১৩ সালে বিজয় কৃষ্ণ নির্মাণ করেন ‘ধুম ৩’, যেখানে ঋত্বিক রোশানের জায়গায় স্থান করে নেন ডাবল চরিত্রের আমির খান! আর ধুম-৪ -এ সত্যিই কে অভিনয় করতে যাচ্ছেন তা আনুষ্ঠানিক ঘোষণা না দেয়া পর্যন্ত নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। তবে বিশেষ চমক যে থাকছে এটা প্রায় নিশ্চিত!

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code