সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০১৬
বিনোদন ডেস্ক : চিরদিনের জন্য ভারত ছেড়ে আমেরিকায় চলে যাওয়ার খবর চারদিকে ছড়িয়ে যাওয়ার এক সপ্তাহের মধ্যেই ভারত ফিরে এলেন ‘রকস্টার’ খ্যাত তারকা অভিনেত্রী নার্গিস ফাখরি। তবে ভারতে প্রবেশের সময় মুখ ঢেকে বিমানবন্দর থেকে বেরিয়ে যান বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। মিডিয়াকে এড়িয়ে যেতেই নাকি এমনটি করেছেন তিনি!
মাস দুয়েক আগে চলতি বছরের জনপ্রিয় সিনেমা ‘আজহার’ মুক্তির প্রাক্কালে অভিনেত্রী নার্গিস ফাখরি ভারত ছেড়ে যাওয়ার খবরে শিরোনামে আসেন। তবে সেবার শেষপর্যন্ত ভারতে ফিরে আসলেও সম্প্রতি আবারও একই খবরে শিরোনাম হন তিনি। এবার বলা হয় চিরদিনের জন্য বলিউডে অভিনয় ছেড়ে আমেরিকায় চলে যাচ্ছেন তিনি। এমন খবরের এক সপ্তাহ না যেতেই গত ৫ আগস্ট রাতে দেশে ফিরে আসেন নার্গিস।
উদয় চোপড়ার সঙ্গে তুমুল প্রেম চলছে নার্গিসের। সেই সুবাদে উদয়কে নাকি এরইমধ্যে বিয়ের চাপও দিয়েছিলেন নার্গিস কিন্তু উদয় তাকে বিয়ের প্রস্তাব প্রত্যাখান করে দেয়ায় নাকি বলিউড ও ভারতকে চির বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
এর আগেও উদয় চোপড়া তাদের মধ্যে চলা প্রেমের সম্পর্ক ও বিয়ের ঘোষণার কথা জনসম্মুখে না বলায় দীর্ঘদিনের জন্য মন খারাপ করে আমেরিকায় ছুটে গিয়েছিলেন নার্গিস। তবে ইমরান হাশমির বিপরীতে ‘আজহার’ এবং ‘হাউজফুল ৩’-এর প্রমোশনের জন্যে তাকে ভারতে ফিরে আসতে হয়েছিল। কিন্তু এবার আর কোনো পিছুটান না থাকায় একেবারেই বিরহীকাতর হয়ে দেশ ছাড়ার পরিকল্পনা করছেন তিনি।
‘আমেরিকা’স নেক্সট টপ মডেল’-এ অংশ গ্রহণ করা নার্গিস ফাখরি ২০১১ সালে রনবীর কাপুরের বিপরীতে ইমতিয়াজ আলীর ব্লকবাস্টার সিনেমা ‘রকস্টার’-এ অভিনয় দিয়ে বলিউডে যাত্রা করেন। এরপর আর পিছু ফিরতে হয়নি তাকে। ২০১৩ সালে জন আব্রাহামের বিপরীতে মাদ্রাস ক্যাফে, ২০১৪ সালে ‘ম্যায় তেরা হিরো’সহ গত বছরে হলিউডের অন্যতম আলোচিত সিনেমা ‘স্পাই’তেও অভিনয় করেন নার্গিস। এছাড়া ফাটা পোস্টার নিকলা হিরো এবং সুপারস্টার সালমান খানের বাণিজ্যিক সিনেমা ‘কিক’-এ অসাধারণ দুটো আইটেম গানে বাজিমাৎ করেন তিনি।
Design and developed by ওয়েব হোম বিডি