হোটেল থেকে যুবতীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০১৬

হোটেল থেকে যুবতীর মরদেহ উদ্ধার

Manual2 Ad Code

bdallnews24-27

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক : বরিশাল নগরীর ফলপট্টি এলাকায় আবাসিক হোটেল ফেয়ার স্টার থেকে এক যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হোটেলের মালিক ও ম্যানেজারকে আটক করা হয়েছে। বুধবার বেলা আড়াইটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঘটনাস্থল পরিদর্শন করে কোতোয়ালি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মুরাদ জানান, বুধবার হোটেলের তৃতীয় তলার ৩০৯ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মঙ্গলবার এক যুবকের সঙ্গে ওই যুবতী স্বামী-স্ত্রীর পরিচয়ে হোটেলের কক্ষ ভাড়া নেন।

রেজিস্টার খাতায় যুবকের নাম সায়েম আলম। বাড়ি নারায়ণগঞ্জের নয়াবাজার এলাকায়। ওই যুবতীর নাম লেখা হয়েছে মহিমা ইসলাম (২১)। ঠিকানা ঢাকার ওয়ারী এলাকা।

Manual2 Ad Code

তিনি আরো জানান, সকালে হোটেল কক্ষ থেকে যুবকটি বের হলেও যুবতী হোটেল কক্ষেই ছিল। দুপুরে জানালা দিয়ে ফ্যানের সঙ্গে তরুণীর মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। হোটেল মালিক ও ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

Manual5 Ad Code

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আওলাদ হোসেন জানান, মেয়েটির বয়স ২০ থেকে ২২ বছর। ওই যুবক-যুবতী হয়তো পালিয়ে এসে স্বামী-স্ত্রীর পরিচয়ে হোটেলে ওঠে। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ওই যুবতী আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code