দ্বিতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী নাসরিন !

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০১৬

দ্বিতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী নাসরিন !

Manual2 Ad Code

download (1)

Manual8 Ad Code

বিনোদন ডেস্ক : এক সময়ের বাংলা চলচ্চিত্রের পর্দা কাঁপানো আইটেম অভিনেত্রী নাসরিন দ্বিতীয় সন্তানের মা হয়েছেন। মঙ্গলবার দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি একটি ছেলে সন্তানের জন্ম দেন। নাসরিনের স্বামী মুস্তাফিজুর রহমান রিয়েল খবরটি নিশ্চিত করেছেন।

Manual5 Ad Code

তিনি বলেন, দুপুরে নাসরিনের শারীরিক অবস্থা খারাপ ছিল। সেজন্য ডাক্তারের পরামর্শ নিতে এসেছিলাম। কিন্তু তৎক্ষণাত ডাক্তার অপারেশনের কথা বলেন। অপারেশন শেষে নাসরিনের কোল জুড়ে জন্ম নেন এক ফুটফুটে পুত্র সন্তান।

Manual4 Ad Code

বর্তমানে নাসরিন এবং তার নবজাতক সন্তান ভালো আছে বলে জানান তিনি।

২০১২ সালে ভালোবেসে বিয়ে করেন অভিনেত্রী নাসরিন এবং অভিনেতা-ব্যবসায়ী মুস্তাফিজুর রহমান রিয়েল। ২০১৪ সালের প্রথম দিকে কন্যা সন্তানের মা হন নাসরিন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code