হাসপাতালে আগুন : দমবন্ধ হয়ে ১১ নবজাতকের মৃত্যু

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০১৬

হাসপাতালে আগুন : দমবন্ধ হয়ে ১১ নবজাতকের মৃত্যু

Manual8 Ad Code

download

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদের একটি মা ও শিশু হাসপাতালে অগ্নিকাণ্ড কমপক্ষে ১১ নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ খবর জানায়।

বিবৃতিতে বলা হয়, অগ্নিকাণ্ডে হাসপাতালে চিকিৎসাধীন ১১ নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তবে কীভাবে আগুন লেগেছে সে বিষয়ে তৎক্ষণাৎ কিছু জানা যায়নি।

Manual5 Ad Code

তবে পৃথক এক খবরে জানা যায়, অগ্নিদগ্ধ হয়ে কমপক্ষে ২০ নবজাতকের মৃত্যু হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক সূত্র সিনহুয়াকে জানায়, পশ্চিম বাগদাদে ইয়ারমুক হাসপাতালের মা ও শিশু ওয়ার্ডে বুধবার ভোরে আগুন লাগে। আগুন লাগার পর ধোঁয়ায় গোটা ওয়ার্ড আচ্ছন্ন হয়ে পড়ে। ধোঁয়ার কারণেই শিশুরা মূলত দমবন্ধ হয়ে মারা গেছে।

অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করা হচ্ছে। তবে প্রাথমিক খবরে জানা গেছে, বৈদ্যুতিক কারণে আগুন লাগতে পারে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code