বিমান হামলায় ১১ তালেবান নিহত

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০১৬

বিমান হামলায় ১১ তালেবান নিহত

Manual5 Ad Code

download (2)

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে পৃথক বিমান হামলায় কমপক্ষে ১১ তালেবান জঙ্গি নিহত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে রোববার জানায়, ঘোর প্রদেশের পশ্চিমাঞ্চলের পাসাব্যান্ড জেলায় শনিবার জঙ্গি অবস্থানের ওপর আফগান সেনাবাহিনী বিমান হামলা চালায়। এতে পাঁচ তালেবান জঙ্গি নিহত এবং বেশ কয়েকটি অস্ত্রসহ পাঁচ মোটরসাইকেল বিধ্বস্ত হয়।

Manual5 Ad Code

এদিকে একই দিন লাগমান প্রদেশের পূর্বাঞ্চলের আলিনগর জেলার দারা-ই-নুরলাম এলাকায় ছয় তালেবান যোদ্ধা নিহত হয় বলে সেনাবাহিনীর সেলাব ২০১ কোরের এক বিবৃতিতে জানানো হয়েছে। তবে তালেবান এ ব্যাপারে এখন পর্যন্ত কোন মন্তব্য করেনি।

Manual2 Ad Code

অপরদিকে উত্তরাঞ্চলের কুন্দুজ প্রদেশের রাজধানী কুন্দুজ নগরীতে রোববার ভোরে রাস্তার পাশে পেতে রাখা একটি বোমা বিস্ফোরণে এক গোয়েন্দা কর্মকর্তা আহত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code