সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০১৬
বিনোদন ডেস্ক : ফিরোজ খান প্রিন্স পরিচালিত নতুন সিনেমা ‘মাস্তানি’তে পোস্টার নকলের অভিযোগ উঠেছে।
সাবেক ইন্দো-কানাডিয়ান পর্নো অভিনেত্রী সানি লিওনের শরীর ছবির পোস্টারে জুড়ে দিয়ে সেখানে বাংলাদেশি অভিনেত্রী মৌসুমী হামিদের মাথা বসানো হয়েছে। ইতিমধ্যে ছবির পোস্টার ও সানি লিওনের সেই ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাস্যরসের সৃষ্টি হয়েছে।
‘মাস্তানি’ চলচ্চিত্রে মৌসুমী হামিদকে নিয়ে অ্যাকশন দৃশ্যের একটি পোস্টার করা হয়েছে। যেখানে দেখা গেছে, শুধু মাথা মৌসুমী হামিদের আর বাকি শরীর সানি লিওনের।
চলচ্চিত্রটিতে মৌসুমী হামিদ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী মারুফ, মৌমিতা, ইলিয়াস কোবরা প্রমুখ।
Design and developed by ওয়েব হোম বিডি