শতাধিক জেলে নিখোঁজ কুয়াকাটার গভীর সমুদ্রে

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০১৬

শতাধিক জেলে নিখোঁজ কুয়াকাটার গভীর সমুদ্রে

Manual8 Ad Code

500x350_0de332d9de2a2f1af92de807b9a34668_kuakata

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: গভীর সমুদ্রে মাছ আহরণ করতে গিয়ে কুয়াকাটার আলীপুর মৎস্য বন্দরের ১২টি মাছধরা ট্রলারসহ প্রায় শতাধিক জেলে নিখোঁজ রয়েছে। বুধবার সকাল থেকে তাদের কোন হদিস মিলছে না। আলীপুর মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আনসার মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual5 Ad Code

তিনি জানান, ট্রলারগুলো গত ৫-৬দিন আগে মাছ ধরতে সাগরে যায়। গতরাতে তারা সুন্দরবনের ফেয়ারওয়ে বয়ার নিকট অবস্থান করছিল। বুধবার সকাল থেকে তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। এরমধ্যে এফবি মালিহা, এফবি সালেহা, এফবি মা-মনি, এফবি মায়ের দোয়া, এফবি ফারজি, এফবি শুকতারা, এফবি জাহানারা, এফবি তামান্না ট্রলারের নাম জানা গেছে। ট্রলারগুলো জলদস্যুদের কবলে পড়েছে নাকি বিরূপ আবহাওয়ার কারণে নেটওয়ার্কের বাইরে চলে গেছে তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউ।

মহিপুর কোস্টগার্ড ক্যাম্পের চিফ পেটি অফিসার আলিম মোবাইল ফোনে জানান, তাদের কাছে এখন পর্যন্ত ট্রলার নিখোঁজের বিষয়ে কোন তথ্য নেই।

Manual4 Ad Code

তবে পাথরঘাটা কোস্টগার্ড ক্যাম্প ইনচার্জ লেফটেন্যান্ট আব্দুর রউফ মোবাইল ফোনে জানান, পাথরঘাটার একটি ট্রলারইঞ্জিন বিকল অবস্থায় নিখোঁজ ছিল। তাদের সন্ধান পাওয়া গেছে। তারা নিরাপদে তীরে ফিরে আসছে। এদিকে সাগর উত্তাল থাকায় মৎস্য বন্দর মহিপুর ও আলীপুরে নিরাপদে আশ্রয় নিয়েছে শত শত মাছ ধরার ট্রলার।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code