সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০১৬
বিনোদন ডেস্ক :: প্রথমে সালমান, পরে রণবীর, ফের সেই সালমান। সম্পর্কের এই জটিল বৃত্ত থেকে বেরিয়ে নাকি এবার নতুন সঙ্গী খুঁজে পেয়েছেন বলিউডের চিকনি চামেলি ক্যাটরিনা কাইফ। বলিউডে আলোচনা হচ্ছে তার নতুন প্রেমের ‘ফিতুর’ নিয়ে।
পাত্র আর কেউ নন, ‘আশিকি’ বয় আদিত্য রায় কাপুর। ‘ফিতুর’-এর পর থেকেই দু’জনে ঘনিষ্ঠ বন্ধু। ঘনিষ্ঠতা নাকি একটু বেশিই বেড়েছে সাম্প্রতিক ‘ড্রিম টিম কনসার্ট’-এর সফরে। শোনা গেছে, সারাক্ষণ জোড়ায় জোড়ায় ঘুরতে দেখা যাচ্ছে ক্যাট-আদিত্যকে।
খবরের সত্যতা অবশ্যই তর্কসাপেক্ষ। তবে নিন্দুকদের মতে, যা রটে তা কিছু তো বটে। আর এই ‘বটে’ যদি সত্যি হয়, তাহলে বলিউড আরও এক রিয়েল লাইফ কাপল পেতেই পারে। তাতে রণবীর কাপুর বা সালমান খানের কী প্রতিক্রিয়া হবে, সে তো ভবিষ্যতই বলবে।
Design and developed by ওয়েব হোম বিডি