সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমির বিরোধ নিয়ে প্রতিপক্ষের লোকেরা একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার সকালে উপজেলার ভোলাব এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়- দীর্ঘদিন ধরে একই এলাকার আরিফুল ও ইসমাইলের সাথে জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরেই সকালে আরিফুল, ইসমাইল, হান্নান, ছাহিদ, জুয়েল, সোহেল, শাকিল অহিদ, রিনা বেগমসহ অজ্ঞাত ২/৩ জন দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে ঘর তুলতে বাধা দেয়।প্রতিবাদ করায় প্রতিপক্ষের লোকেরা আমাকে কুপিয়ে জখম করে। স্বামী মনির হোসেন ও ছেলে মেহেদী হাসান আমাকে ফেরাতে এলে প্রতিপক্ষের লোকেরা তাদেরকেও কুপিয়ে গুরুতর জখম করে। এছাড়া প্রতিপক্ষের লোকেরা আসবাবপত্র ভাঙচুর ও স্বর্নালঙ্কার লুট করে নিয়ে যায়। তাদের গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।
Design and developed by ওয়েব হোম বিডি