সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে আগুন লাগার পর থেকে শপিং মলটিতে অবস্থানতরা বিভিন্নভাবে বেরিয়ে আসার চেষ্টা অব্যাহত রেখেছেন। তবে, এখনো ভেতরে অনেকেই অবস্থান করছেন বলে জানা যায়। রোববার দুপুর ১টায় শপিং মলটির ৬তলা থেকে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। পরে আরো সাতজনকে উদ্ধার করা হয়।
দেখা গেছে- বেলা ১১টা ২৩ মিনিটে আগুন লাগার পর থেকে বসুন্ধরা সিটিতে অবস্থানরতা যে যেভাবে পারছেন বের হওয়ার চেষ্টা করছেন। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে এখনো আগুন নিয়ন্ত্রণে না আসায় শঙ্কা ক্রমেই বাড়ছে।
এদিকে, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টা এখনো অব্যহত রেখেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। ইতোমধ্যে ঘটনাস্থলে এসেছেন ফায়ার ডিজি বি জে আলী আহমেদ খান।
আগুন লাগার সংবাদ শুনে উৎসুক জনতাও ভিড় করছেন বসুন্ধরার সামনে। যারা বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন তারা অপেক্ষা করছেন যারা আটকে আছেন তাদের জন্য। তবে কীভাবে আগুন সূত্রপাত হয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
সুত্র : অনলাইন
Design and developed by ওয়েব হোম বিডি