গৃহবধুকে ঘুমের মধ্যে জবাই করে হত্যা

প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০১৬

গৃহবধুকে ঘুমের মধ্যে জবাই করে হত্যা

Manual5 Ad Code

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: চট্টগ্রামের মিরসরাইয়ে হোসেন আরা বেগম (৩২) নামে এক গৃহবধুকে ঘুমের মধ্যে জবাই করে খুন করা হয়েছে। বুধবার (২৪ আগষ্ট) রাতে উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া মুহুরীপাড়া আবুল কালাম ড্রাইভার বাড়িতে এই খুনের ঘটনা ঘটেছে। নিহত হোসনে আরা ওই বাড়ির সৌদি আরব প্রবাসী জহির উদ্দিনের স্ত্রী। তার ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।

জানা গেছে, বুধবার (২৪ আগষ্ট) রাত আনুমানিক তিনটার সময় হোসনের আরার কক্ষে প্রবেশ করে জবাই করে রেখে যায়।

হোসেন আরার ভাই মোঃ রিয়াদ অভিযোগ করেন, আজ থেকে ১৫ বছর পূর্বে তার খালাতো বোন হোসনে আরার বিয়ে হয়। তার বাবার বাড়ি ফেনী জেলার সোনাগাজী উপজেলার চরচান্দিয়া গ্রামে। আমার দুলা ভাইয়ের পরিবারের সাথে বাড়ির কয়েকজনের সাথে দ্ব›দ্ব চলে আসছিলো। তারাই আমার বোনকে খুন করতে পারে।

Manual3 Ad Code

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ এমকে ভূঁইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code