সেগুনবাগিচা থেকে পেট্রোলবোমাসহ আটক ৩

প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৬

সেগুনবাগিচা থেকে পেট্রোলবোমাসহ আটক ৩

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: ঢাকার সেগুনবাগিচা থেকে পেট্রোলবোমাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, আনিসুর রহমান (৪৫), জহির উদ্দিন (৪৮) ও আবদুল জলিল (৪০)। সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেলে তাদেরকে গ্রেফতার করা হয়।

Manual2 Ad Code

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মসিউর রহমান জানান,সেগুনবাগিচার বাগানবাড়িতে একটি প্রাইভেট কার দেখে সন্দেহ হলে তাকে থামতে বলা হয়। কিন্তু গাড়িটি না থেমে চলে যায়। পরে গাড়িটিকে ধাওয়া করলে ১২ তলার সামনে আসলে জনগণ গাড়িটি আটক করে ফেলে।

Manual2 Ad Code

ওসি জানান, এ সময় জনগণ গাড়িতে থাকা চালকসহ তিনজনকে বের করে গণধোলাই দেয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়। বর্তমানে তারা হাসপাতালে ভর্তি রয়েছে।

গাড়িতে তল্লাশি চালিয়ে একটি বাক্স থেকে ৬টি পেট্রোলবোমা পাওয়া যায় বলে জানান ওসি। ওসি জানান,এ ঘটনায় তদন্ত করা হচ্ছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code