ঈদ উপলক্ষে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল নিষিদ্ধ

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০১৬

ঈদ উপলক্ষে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল নিষিদ্ধ

Manual5 Ad Code

download-4সুরমা মেইল ডেস্ক :: যানজট নিরসন ও যাত্রীদের নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছানোর জন্য ঈদুল আজহার আগের ৩দিন এবং ঈদের পরের ৩দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল নিষিদ্ধ করেছে সরকার।

আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

Manual8 Ad Code

আগামী ১৩ সেপ্টেম্বর দেশে পবিত্র ঈদুল আজহা (কুরবানির ঈদ) পালিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তবে নিত্য প্রয়োজনীয় খাদ্য-দ্রব্য, পঁচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ঔষধ, কাঁচা চামড়া এবং জ্বালানি বহনকারী যানবাহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

Manual4 Ad Code

এ ছাড়া ফিটনেসবিহীন যানবাহনে কোরবানির পশু পরিবহন উৎসমূখে নিয়ন্ত্রণে মাঠ প্রশাসনকে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়াসহ এর সঙ্গে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code