যৌতুকের টাকা আনতে অস্বীকার করায় ‍স্ত্রীকে হত্যা

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৬

যৌতুকের টাকা আনতে অস্বীকার করায় ‍স্ত্রীকে হত্যা

Manual8 Ad Code

images-1সুরমা মেইল ডেস্ক :: যৌতুকের টাকা আনতে অস্বীকার করায় ঢাকার সাভারে হাফিজা আক্তার রানী নামের (১৯) এক গৃহবধূকে হত্যা করেছে স্বামী রেজাউল করিম ইমন। শনিবার ভোররাতে সাভার পৌর এলাকার ডগরমোড়া মহল্লার জনৈক আব্দুল হালিমের বাড়িতে এ ঘটনা ঘটে।

হাফিজা আক্তার খুলনা জেলার জিএম হাফিজুর রহমানের মেয়ে। সাভারের নিউ মার্কেটে রেজাউল করিম ইমনের ‘খুলনা থ্রী পিচ হাউজ’ নামে একটি দোকান রয়েছে।

গৃহবধুর বাবা হাফিজুর রহমান বলেন, হাফিজা ও রেজাউল সাভারের ডগরমোড়া মহল্লায় আব্দুল হালিমের বাড়ির একটি কক্ষ নিয়ে ভাড়া থাকতো। কয়েকদিন ধরে কয়েক লাখ টাকা যৌতুক দাবি করে আসছে রেজাউল। ঈদের আগে তাকে এক লাখ টাকা যৌতুক দেয়া হয়।

শুক্রবার রাতে আবারো কয়েক লাখ টাকা আনার জন্য হাফিজাকে চাপ দেয় রেজাউল। এ সময় টাকা আনতে অস্বীকার করলে রাতে হাফিজাকে হত্যা করে লাশ সিলিং ফ্যানে ঝুলিয়ে রাখে।

Manual1 Ad Code

সকালে ঘরে তালা ঝুলিয়ে তার স্বামী পালিয়ে যাওয়ার সময় প্রতিবেশীদের সন্দেহ হলে তাকে আটক করা হয়। ঘরের মধ্যে হাফিজার লাশ দেখতে পেয়ে সাভার মডেল থানা পুলিশকে খবর দেন প্রতিবেশীরা।

Manual5 Ad Code

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Manual1 Ad Code

এ বিষয়ে সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code