ট্রেনের ছাদ থেকে পড়ে দুই যাত্রী নিহত

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০১৬

ট্রেনের ছাদ থেকে পড়ে দুই যাত্রী নিহত

Manual5 Ad Code

imagesসুরমা মেইল ডেস্ক :: নওগাঁর রাণীনগরে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরো একজন আহত হয়েছেন। রোববার ভোরে রাণীনগর ওভার ব্রিজের সঙ্গে ট্রেনের ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

Manual5 Ad Code

নিহতরা হলেন, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মৃত আব্দুল ওয়াহাবের ছেলে দেলোয়ার হোসেন (৩৫) এবং জয়পুরহাট জেলার আজিবপুর গ্রামের উবির উদ্দিনের ছেলে সাজু মিয়া (২৫)। আহত ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও তার পরিচয় জানা সম্ভব হয়নি।

ভোরে নওগাঁ জেলার রাণীনগর রেল স্টেশনের ওভার ব্রিজে ট্রেনের ধাক্কা লাগে। এতে দেলোয়ার হোসেন ঘটনাস্থলে নিহত হন। এ সময় সাজু মিয়াসহ দুজন আহত হন। আহতদের উদ্ধার করে নাটোরের হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে সাজু মিয়ার মৃত্যু হয়।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code