এবার ভারতকে পাকিস্তানের হুমকি

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৬

এবার ভারতকে পাকিস্তানের হুমকি

Manual1 Ad Code

download-1

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান মঙ্গলবার ভারতকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, ভারতের ভিত্তিহীন অভিযোগ এবং হুমকিতে পাকিস্তান ভয় পাবে না।

Manual4 Ad Code

কাশ্মিরের একটি সেনা ঘাঁটিতে বিচ্ছিন্নতাবাদীদের হামলার প্রেক্ষাপটে ভারতের বিভিন্ন মহল থেকে পাকিস্তানকে লক্ষ্য করে হুমকি দেয়ার প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন।

Manual3 Ad Code

সাম্প্রতিক ওই হামলায় ১৭ ভারতীয় সৈন্য নিহত হয়। ভারত বলছে, পাকিস্তানই এই হামলার নেপথ্যে ছিল।

Manual4 Ad Code

নিসার আলী বলেন, ভারতের ভিত্তিহীন অভিযোগ সত্ত্বেও পাকিস্তান কাশ্মিরি জনগণের প্রতি তার নৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন দেয়া থেকে বিরত থাকবে না।

তিনি বলেন, কাশ্মিরিদের স্বাধীনতার সংগ্রাম ভারতীয় নির্যাতনে বন্ধ হবে না।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code