চু‌রি হ‌য়ে গেল ‘নগ্ন’ ট্রাম্প

প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৬

চু‌রি হ‌য়ে গেল ‘নগ্ন’ ট্রাম্প

Manual6 Ad Code

downloadআন্তর্জাতিক ডেস্ক :: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নগ্ন মূর্তি চু‌রি হ‌য়ে গে‌ছে। বৃস্পতিবার যুক্তরা‌ষ্ট্রের ফ্লো‌রিডার মিয়ামি থে‌কে মূ‌র্তিটি চু‌রি হয়।গত আগ‌স্টের মাঝামা‌ঝি‌তে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ডোনাল্ড ট্রাম্পের নগ্ন মূর্তি স্থাপন করে ইনডেকলাইন নামক একটি সংগঠন। মূর্তিগুলোকে কেন্দ্র করে হাসি-তামাশা ও ফটোশেসনে মেতে ওঠে লোকজন।

Manual4 Ad Code

মিয়া‌মি পু‌লিশ বল‌ছে, ট্রা‌ম্পের নগ্ন মূ‌র্তি চু‌রিতে আগহী এক ব্য‌ক্তি আ‌ছে। বৃহস্প‌তিবার অইনউড আর্টস জেলা থে‌কে মূ‌র্তি‌টি চু‌রি হ‌য়ে‌ছে। অইনউ‌ডের ‌নিরাপত্তা রক্ষীরা পুলিশ‌কে জানি‌য়ে‌ছে, তারা একটি পিকআপে একদল লোক‌কে মূর্তি তুল‌তে দে‌খে‌ছে।একজন প্রত্যক্ষদর্শী জানান, এলাকা ছে‌ড়ে যাওয়ার সময় ‌তি‌নি পাশ থে‌কে পিকআ‌পের একটি ছবি তু‌লে‌ছেন। পুলিশ পিকআ‌পের নিবন্ধিত মালিককে খুঁজছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code