ফের বিএসএফ’র গুলিতে গরু ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৬

ফের বিএসএফ’র গুলিতে গরু ব্যবসায়ী নিহত

Manual3 Ad Code

images-2সুরমা মেইল ডেস্ক :: কুড়িগ্রাম সীমান্তে ফের ভারতীয় বিএসএফ’র গুলিতে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার ভোররাতে উপজেলার ছাটকরাইবাড়ি সীমান্তে ওই ঘটনা ঘটে।

Manual1 Ad Code

এর আগে শুক্রবার ভোর রাতে ওই একই সীমান্ত এলাকায় বিএসএফরা গুলি করে হত্যা করে আরেক গরু ব্যবসায়িকে। দুই দিনের ব্যবধানে দুইজন নিহত হওয়ার ঘটনায় সীমান্তের মানুষের মাঝে আতংক দেখা দিয়েছে।

নিহত বাহারুল ইসলাম (৩০) গরু ব্যবসায়ির বাড়ি একই সীমান্ত এলাকা ছাটকরাইবাড়ি গ্রামে। তার পিতার নাম বক্তার আলী। ঘটনার খবর পেয়ে দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের জোয়ানরা ছুটে যায় ঘটনাস্থলে।

Manual8 Ad Code

দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুল আজিজ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। থানা পুলিশকে খবর দেয়া হয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code