সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৬
সুরমা মেইল নিউজ :: নড়াইলের লোহাগড়ায় জিয়াউল হাসান নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। রবিবার রাতে উপজেলার শালনগর ইউনিয়নের শিয়েরবর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিয়াউল ওই এলাকার হাসেম মোল্যার ছেলে।
এলাকাবাসী জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিয়েরবর গ্রামের সিকদার ও মোল্যা বংশের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে রবিবার রাত ৯টার দিকে শিয়েরবরের গুচ্ছগ্রাম সংলগ্ন ফাঁকা বিলের মধ্যে জিয়াউলকে কুপিয়ে জখম করা হয়। গুরুতর জখম জিয়াউলকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ‘এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকা-ের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’
Design and developed by ওয়েব হোম বিডি