রাজধানীতে ভবন ধসে স্কুলছাত্রী নিহত

প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৬

রাজধানীতে ভবন ধসে স্কুলছাত্রী নিহত

Manual1 Ad Code

images-1সুরমা মেইল ডেস্ক :: রাজধানীর মিরপুরে শাহ আলীতে একটি পরিত্যক্ত ভবনের একাংশ ধসে কুলসুম আক্তার নিশি (১৬) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় রায়হান (০৯) নামে এক শিশু আহত হয়েছে। ঘটনাটি ঘটে সোমবার রাত তিনটার দিকে।

নিহত নিশি শেরপুর সদর উপজেলার টিক্কাবাড়ি গ্রামের মো. হারুন অর রশিদের মেয়ে।

Manual1 Ad Code

শাহ আলী থানার উপ-পরিদর্শক মদন চন্দ্র সাহা বলেন, নিশি স্থানীয় সমতা মডেল স্কুলের ৮ম শ্রেণিতে পড়তো। মিরপুর ভবঘুরে আশ্রয় কেন্দ্রের পাশে টিনশেড ঘরে তার পরিবার থাকতো। ঘটনার সময় টিনশেড বাসার ওপরে পরিত্যক্ত ভবনটি ধসে পড়ে। এ সময় নিশি গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে হলে ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়। আহত রায়হানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code