সিলেটের পর এবার লক্ষ্মীপুরে কলেজছাত্রীকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০১৬

সিলেটের পর এবার লক্ষ্মীপুরে কলেজছাত্রীকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

Manual4 Ad Code

সংগৃহীত

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: সিলেটে কলেজছাত্রী খাদিজাকে মর্মান্তিক ভাবে কুপিয়ে হত্যা চেষ্টার পর এবার লক্ষ্মীপুরে ফারহানা আক্তার নামে এক কলেজছাত্রীকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেছে।

গতকাল শুক্রবার রাত ১০টার দিকে লক্ষ্মীপুর শহরের শাখারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ফারহানা লক্ষ্মীপুর সরকারি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রী পরীক্ষার্থী। সে পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার আদাবাড়িয়া গ্রামের আবদুর রহমান খাঁনের মেয়ে।

ফারহানার দাবি, লক্ষ্মীপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনরে স্ত্রী সে। প্রেমের সম্পর্কের মাধ্যমে তাদের বিয়ে হয়। এখন তা অস্বীকার করে ওই চিকিৎসক তাকে হত্যার চেষ্টা করেছে।

Manual7 Ad Code

স্থানীয়রা জানায়, কলেজছাত্রী ফারহানা লক্ষ্মীপুর পৌর শাখারীপাড়া এলাকায় সবিতা রাণী নামে এক ভিজিটরের বাসায় থেকে লক্ষ্মীপুর সরকারি কলেজে উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রী পরীক্ষা দিচ্ছিল।

Manual4 Ad Code

পরীক্ষা শেষে ফারহানা বিকালে পাবনার উদ্দেশ্যে সবিতা রানীর বাসা থেকে বের হয়। অপেক্ষা করেও বাস কাউন্টারে টিকিট না পেয়ে ফের বাসায় ফেরার পথে ওই কলেজছাত্রী দুর্বৃত্তদের হামলার শিকার হন। এ সময় তার চিৎকারে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে লক্ষ্মীপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code