ভারতীয় হাইকমিশনারের শারদীয় শুভেচ্ছা

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০১৬

ভারতীয় হাইকমিশনারের শারদীয় শুভেচ্ছা

Manual3 Ad Code

downloadসুরমা মেইল ডেস্ক :: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকায় ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল গণমাধ্যমে পাঠানো শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এটাই আমার বাংলাদেশে প্রথম পূজা উদ্যাপন। আমি ঢাকা মহানগরী এবং বাংলাদেশের অন্যসব শহর ও গ্রামের জাঁকজমকপূর্ণ পূজাম-পগুলো দেখে খুব খুশি। ভারত ও বাংলাদেশের জনগণ একসাথে সব অনুষ্ঠান উদ্যাপন করে। অন্য সব অনুষ্ঠানের মতো শারদীয় উৎসবও আমাদের আনন্দ এবং সুখকে আমাদের বাংলাদেশের বন্ধুদের সাথে ভাগাভাগি করার সুযোগ প্রদান করে।

তিনি বলেন, প্রধামন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আজ ভারত ও বাংলাদেশের মধ্যে চমৎকার সম্পর্ক বিরাজ করছে। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর উৎসাহে ভারতীয় সৈন্যরা এবং বাংলাদেশী মুক্তিযোদ্ধারা একসাথে যুদ্ধ করেছিল এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য একসাথে রক্ত দিয়েছিলন ওটা ছিল সব ভারতীয়ের জন্য মহান গর্বের মুহূর্ত। আজ বাংলাদেশ দৃঢ়ভাবে চরমপন্থাকে বর্জন করেছে এবং প্রগতিশীল সমাজ হিসেবে সাফল্য অর্জন করেছে।

Manual5 Ad Code

ভারতীয় হাইকমিশনার আরো বলেন, আমরা অবশ্যই শান্তিতে এবং সংহতিতে ভাল প্রতিবেশী হিসেবে বাস করব এবং সুসময়ে ও দুঃসময়ে একে অন্যের পাশে থাকব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্মগুলো আমাদের দুই দেশের মানুষের সুখ-দুঃখের কথা বলে। আপনাদের সোনার বাংলা’র স্বপ্ন আমাদেরও স্বপ্ন। বাংলাদেশের উন্নয়নের জন্যে ভারত আপনাদের সহযোগিতা করতে প্রস্তুত।

Manual2 Ad Code

এই পবিত্র দুর্গাপূজা উপলক্ষে আমি মা দুর্গার কাছে তাঁর স্বর্গীয় আশীর্বাদের জন্যে প্রার্থনা করি যেন আমাদের দুই দেশের মানুষের জন্যে শান্তি, সমৃদ্ধি ও উন্নতি এবং সাফল্য বয়ে আনে। আমি বাংলাদেশের পূজা উদ্যাপন কমিটিগুলোকে আমার আন্তরিক ধন্যবাদ এবং সবাইকে শারদীয় উৎসবের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code