টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০১৬

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

Manual2 Ad Code

156183_1

স্পোর্টস ডেস্ক :: চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়েছে ইংল্যান্ড। ফলে শুরুতে ব্যাটিংয়ে নামতে হবে বাংলাদেশকে। বাংলাদেশ দলে কোনো পরিবর্তন নেই। যদিও ইংলিশ দলে দুটি পরিবর্তন রয়েছে।

Manual7 Ad Code

দুপুর সোয়া একটায় স্টেডিয়ামে আসে টাইগাররা। বৃষ্টি বন্ধ থাকায় মাঠে নেমে পড়ে বাংলাদেশ দল। এর ১৫ মিনিট পর টিম হোটেল থেকে মাঠে প্রবেশ করেছে ইংল্যান্ড দলও।

Manual8 Ad Code

প্রথমে টাইগারদের কোচিং স্টাফরা উইকেটের অবস্থা বোঝার চেষ্টা করেছেন। অন্যদিকে মাঠের এক পাশে ফুটবল নিয়ে সময় কাটান ক্রিকেটাররা।

Manual2 Ad Code

এর আগে দুপুর ১২ টা ৫০ মিনিট থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলে মাঠকর্মীরা উইকেট ও আউটফিল্ড ঢেকে দেয়। তবে এখন বৃষ্টি কমলেও কাভার সরানো হয়নি।

Manual2 Ad Code

বৃষ্টির আশঙ্কা থাকায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) কাছে রিজার্ভ ডে রাখার জন্য মঙ্গলবার বিশেষভাবে প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু ইসিবি এই প্রস্তাবে রাজি না হওয়ায় খেলা হোক আর না হোক আজই শেষ হবে ওয়ানডে সিরিজ।

তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম, আল-আমিন হোসেন, তাসকিন আহমেদ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code