শাহ আমানত বিমান বন্দর থেকে লিবিয়ায় পাচারকালে আটক ৩৯

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৬

শাহ আমানত বিমান বন্দর থেকে লিবিয়ায় পাচারকালে আটক ৩৯

Manual7 Ad Code

man-pachar

সুরমা মেইল ডেস্ক :: চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে অভিযান চালিয়ে অবৈধভাবে লিবিয়া পাচারের সময় ৩৯ জনকে আটক করেছে র‌্যাব। বুধবার রাতভর অভিযান পরিচালনা করে এসব বিদেশগামীকে আটক করা হয় বলে জানান র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) চন্দন দেবনাথ।

Manual5 Ad Code

তিনি জানান, বিপুল সংখ্যক লোককে গোপনে অবৈধ লিবিয়া পাচারের খবর পেয়ে র‌্যাবের একটি দল গতকাল সন্ধ্যা থেকে মূলত অভিযান শুরু করে। রাত অভিযান শেষে ৩৯ জনকে আটক করা হয়েছে।

Manual5 Ad Code

তাদের র‌্যাব-৭ এর পতেঙ্গা কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং এ পাচারের সাথে জড়িত দালালদের ধরার জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

Manual5 Ad Code

চন্দন দেবনাথ আরো জানান, এ ব্যাপারে আজ বিকেলে র‌্যাব কার্যালয়ে সাংবাদিকদের বিস্তারিত ব্রিফিং দেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code