সিলেট ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক :: সম্প্রতি এক অদ্ভুত ঘটনা ঘটেছে। মা তার দুই সন্তানকে নির্মমভাবে হত্যা করেছেন। মায়ের দাবি, পৃথিবী খুবই কষ্টের জায়গা। এখানে তার সন্তানেরা খুব কষ্টে আছে, আর স্বর্গে অনেক শান্তি রয়েছে। তাই সন্তানদের স্বর্গে পাঠাতে দুই সন্তানকে হত্যা করেছেন ওই মা।
এমন-ই অদ্ভুত ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে।
ঘাতক মায়ের নাম আম্বার পাসটোর। তিনি ছয় বছরের ছেলে ও সাত বছরের মেয়েকে হত্যা করেছেন। হত্যার আগে তিনি তার সন্তানদের দুটি অপশন দিয়েছিলেন। তারা স্বর্গে যেতে চায় নাকি, নরকে যেতে চায়? সন্তানরা জবাব দেয় তারা স্বর্গে যেতে চায়।
এরপর তিনি তাদেরকে বলেন, যদি তারা স্বর্গে যেতে চায় তাহলে মৃত্যুবরণ করতে হবে। আর যদি নরকে যেতে চায় তাহলে বেঁচে থাকতে হবে। ছেলে-মেয়ে দুজনই স্বর্গে যেতে চাইলে প্রথমে মেয়েকে হত্যা করেন। তারপর ছেলেকে হত্যা করেন। এ ঘটনায় গত সোমবার ইন্ডিয়ানা পুলিশ আম্বার পাসটোরকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছেন।
Design and developed by ওয়েব হোম বিডি