বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৬

বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

Manual1 Ad Code

images-1সুরমা মেইল ডেস্ক :: কুড়িগ্রামে ছোট ভাইকে কুপিয়ে খুন করার অভিযোগে বড় ভাইকে আটক করেছে পুলিশ। পরিবারিক কলহের জেরে শনিবার সকালে সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের শিবরাম গ্রামে এ ঘটনা ঘটে।

Manual7 Ad Code

নিহত ছোট ভাইয়ের নাম রফিকুল ইসলাম (৪০)। আটক বড় ভাইয়ের নাম মোকছেদ আলী (৪৮)।

Manual1 Ad Code

পারিবারিক সূত্রের বরাতে সদর থানার ওসি এসএম আব্দুস সোবহান বলেন, শিবরাম গ্রামের প্রয়াত কিসমত আলীর ছেলে মোকছেদ আলী ও রফিকুল ইসলামের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কলহ চলে আসছিল। এরই জেরে শনিবার সকাল ৭টার দিকে দুই ভাইয়ের মধ্যে কথাকাটি শুরু হয়।

Manual4 Ad Code

তিনি বলেন, এক পর্যায়ে বড় ভাই ছুরি দিয়ে ছোট ভাইয়ের বুকের ডান দিকে আঘাত করে। এতে গুরুতর আহত ছোট ভাই রফিকুলকে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

ওসি আরো বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বড় ভাই মোকছেদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

Manual3 Ad Code

সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর রহমান শাহিন জানিয়েছেন, হাসপাতালের ভর্তির ১৫ মিনিটের মধ্যেই মৃত্যু হয় রফিকুলের। ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code