কবর খুঁড়ে ইমামের মরদেহ থেকে মাথা কেটে নেয়ার চেষ্টা : আটক ২

প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৬

কবর খুঁড়ে ইমামের মরদেহ থেকে মাথা কেটে নেয়ার চেষ্টা : আটক ২

Manual1 Ad Code

সংগৃহীত

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: কবর খুঁড়ে মসজিদের ইমামের মরদেহ থেকে মাথা কেটে নেয়ার চেষ্টাকালে হাতেনাতে জাহাঙ্গীর আলম ও বিপুল হোসেন নামে দুজনকে আটক করা হয়েছে। রোববার রাতে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ভিকনী গ্রামে এ ঘটনা ঘটে।

Manual8 Ad Code

পুলিশ সূত্রে জানা গেছে, ভিকনী গ্রামের মসজিদের ইমাম মোসলেম উদ্দিন গত শনিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

পরদিন রোববার সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। রাতে জাহাঙ্গীর ও বিপুল গোপনে তার (ইমাম) কবর খুঁড়ে মরদেহ বের করার সময় গ্রামবাসী তাদের হাতেনাতে আটক আক্কেলপুর থানা পুলিশে সোপর্দ করে।

Manual4 Ad Code

ইমামের মরদেহ থেকে মাথা কেটে নিয়ে বিভিন্ন কুফরি কালামের (জাদুটোনা) কাজে ব্যবহার করার পরিকল্পনা করেছিল বলে জানায় আটক দুই যুবক।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code