খাদিজার পর এবার তাহমিনাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা

প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৬

খাদিজার পর এবার তাহমিনাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: সিলেটে কলেজের ছাত্রী খাদিজার উপর হামলার রেশ কাটতে না কাটতেই তাহমিনা জাহান আঁখি (১৭) নামের দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

Manual1 Ad Code

তাকে আশঙ্কাজনক অবস্থায় মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Manual8 Ad Code

তাহমিনা জাহান আঁখি সিরাজগঞ্জের সিরাইদী খান এলাকার তফিজ উদ্দিনের মেয়ে। সে স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী।

Manual3 Ad Code

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আঁখির বড় ভাই জানান, মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে স্কুলে পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পথে আঁখিকে হাত-পা বেঁধে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।

Manual8 Ad Code

আঁখির মাথা, হাত ও পায়ে মারাত্মক যখম রয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা তাকে অচেতন অবস্থায় ঢাকায় নিয়ে এসেছি। তাকে হাসপাতালের ২০৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code