সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুলাভাইকে বেঁধে রেখে তার সামনে শ্যালিকাকে গণধর্ষণ করেছে দুর্বিত্তরা। এ অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
জামপুর ইউনিয়নের মুন্দিরপুর গ্রামে বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে এ ধর্ষণের ঘটনা ঘটনা ঘটে। রবিবার (২৩ অক্টোবর) বিকালে সোনারগাঁ থানায় ওই তরুণী মামলা দায়ের করলে পুলিশ স্থানীয় সেলিম ও আজিজুলকে গ্রেপ্তার করে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ওই তরুণী মুন্দিরপুর গ্রামে বোনের বাড়িতে বেড়াতে আসেন। রাত ১২টার দিকে সে শৌচাগারে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে একই গ্রামের সেলিম, ডালিম, আজিজুল, আলমসহ ৫-৬ জনের একটি দল তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। বিষয়টি ওই তরুণীর দুলাভাই টের পেয়ে তাদের পিছু নিলে বাড়ির অদূরে একটি বাগানে তাকে গাছের সঙ্গে বেঁধে তার সামনে শ্যালিকাকে পালাক্রমে রাতভর ধর্ষণ করে তারা।
বিষয়টি জানাজানি হলে শুক্রবার সকালে স্থানীয়রা সালিশের মাধ্যমে তা মীমাংসার চেষ্টা করেন। এতে সন্তুষ্ট না হয়ে ওই তরুণী থানায় যান।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক জানান, সোনারগাঁ থানায় ওই তরুণী লিখিত অভিযোগ দিয়েছে। তার অভিযোগের ভিত্তিতে রবিবার বিকালেই মুন্দিরপুর এলাকায় অভিযান চালিয়ে সেলিম ও আজিজুলকে গ্রেপ্তার করা হয়। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Design and developed by ওয়েব হোম বিডি