সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৬
সুরমা মেইল নিউজ :: শায়েস্তাগঞ্জে রেলের নিচে কাটা পড়ে আবিদা বেগম (৪৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে পুরানবাজার নামকস্থানে এ ঘটনা ঘটে। নিহত আবিদা বেগম নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামের মত্তব্বরি হোসেনের স্ত্রী।
সুত্র জানায়, আবিদা গতকাল সকালে সুদিয়খলা বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে শায়েস্তাগঞ্জ পুরানবাজার নামকস্থানে রেলপথে কুশিয়ারা পরিবহণের রেলের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান আবিদা। পরে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশের এস.আই ওমর ফারুক লাশ উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেন। পরে সন্ধায় সাতাইহাল খেলার মাঠে জানাযার নামাজ শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাপন করা হয়। এ মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আবিদা বেগমের স্বামীর বাড়ি ও পিতার বাড়িতে শোকের মাতম চলছে ।
Design and developed by ওয়েব হোম বিডি