স্ত্রী মধুমালা হত্যার দায়ে স্বামী নিত্য আটক

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৬

স্ত্রী মধুমালা হত্যার দায়ে স্বামী নিত্য আটক

Manual6 Ad Code

indexসুরমা মেইল ডেস্ক :: ফরিদপুরে স্ত্রী মধুমালা (২২)-কে হত্যা করেছে স্বামী নিত্য মণ্ডল। হত্যার পর একমাত্র সন্তান রাজ (২)-কে নিয়ে পালিয়েছে নিত্য মণ্ডল। পরে পুলিশ তাকে ফরিদপুর শহর থেকে আটক করে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করেছে।

Manual4 Ad Code

জানা যায়, মধুখালী পৌর বাজারের ফার্মেসিতে উপজেলার মেগচামী ইউনিয়নের শিবপুর গ্রামের নিখিল মণ্ডলের ছেলে নিত্য মণ্ডল কর্মচারী হিসেবে কাজ করার সুবাদে ওই মার্কেটের পিছনেই একটি টিনের ছাপড়া ঘরে স্ত্রী ও শিশুপুত্রকে নিয়ে বসবাস করতেন।

Manual8 Ad Code

নিত্য মণ্ডলের সঙ্গে ৬/৭ বছর আগে রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার জঙ্গল গ্রামের মৃত রামকোমল বালার মেয়ে মধুমালা বালার সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে মনোমালিন্য চলে আসছিল। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ছাপড়া ঘরের মধ্যে স্ত্রীর লাশ গলায় রশি দেওয়া অবস্থায় পুলিশ উদ্ধার করে। এলাকাবাসী জানিয়েছে, মধুমালাকে হত্যার পর তার লাশ রশি দিয়ে ঝুলিয়ে রেখে পালিয়ে যায় নিত্য মণ্ডল।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক সুরতহাল রিপোর্টে স্ত্রী মধুমালাকে তার স্বামী শ্বাসরোধ করে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তিনি জানান, মধুমালার গলায় ক্ষত চিহ্ন রয়েছে।

মধুমালার মা সুচিত্রা বালা জানান, তার জামাই নিত্য মণ্ডল মাঝে মধ্যেই তার মেয়েকে মারপিট করতেন। তিনি তার মেয়ের হত্যার বিচার দাবি করেন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code