বিয়ের প্রস্তাবে নারাজ: বখাটের চাপাতির কোপে ক্ষত-বিক্ষত সুলতানা

প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০১৬

বিয়ের প্রস্তাবে নারাজ: বখাটের চাপাতির কোপে ক্ষত-বিক্ষত সুলতানা

Manual6 Ad Code

সংগৃহীত

Manual2 Ad Code

সুরমা মেইল নিউজ :: বখাটে যুবকের চাপাতির আঘাতে ক্ষত-বিক্ষত হয়ে মৃত্যু যন্ত্রণায় রাজধানীর পিলখানা বিজিবিহাসপাতালে চিকিৎসাধীন দিনাজপুরের স্কুলছাত্রী জাকিয়া সুলতানা। সারা শরীরে চাপাতির ৪০টি কোপ।

Manual7 Ad Code

দিনাজপুরের বোচাগঞ্জের মিলরোড লেবার লাইন পাড়ার বাসিন্দা ও সাতক্ষীরা জেলায় কর্মরত বিজিবি সদস্য মো. জমসেদ আলীর জ্যেষ্ঠ কন্যা জাকিয়া সুলতানা। সেতাবগঞ্জ আইডিয়াল একাডেমি মাধ্যমিক স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আমগাঁও গ্রামে পৈতৃক বাড়ি হলেও বোচাগঞ্জে ভাড়া বাসায় থাকে জমসেদ আলীর পরিবার।

১ নভেম্বর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা। প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও পরীক্ষা দিতে পারছে না বখাটে যুবকের চাপাতির কোপে ক্ষত-বিক্ষত জাকিয়া সুলতানা।

Manual4 Ad Code

মেয়েকে সুস্থ করে তোলার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। মেয়ের চিকিৎসায় শেষ গেছে কষ্টার্জিত অর্থ। তবু মেয়েকে সম্পূর্ণ সুস্থ করে স্বাভাবিক অবস্থায় দেখতে চান বাবা মো. জমসেদ আলী।

এলাকাবাসী জানায়, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় দিনাজপুরের বোচাগঞ্জের মো. ইব্রাহিম চৌধুরী নামে এক বখাটে গত ৭ সেপ্টেম্বর সকালে উপজেলার মিলরোড লেবার লাইন পাড়ায় স্কুলছাত্রীর বাড়িতে প্রবেশ করে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে ওই দিন দুপুরে উপজেলার ছটকুর মোড় এলাকা থেকে বখাটেকে গ্রেফতার করে পুলিশ।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code