হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা : নাসিরনগরে আরও ২১ জন গ্রেপ্তার

প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৬

হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা : নাসিরনগরে আরও ২১ জন গ্রেপ্তার

Manual6 Ad Code

nasirnagurসুরমা মেইল ডেস্ক :: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় করা দুই মামলায় গতকাল রোববার দুপুর থেকে আজ সোমবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থান থেকে আরও ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলার ঘটনায় এ নিয়ে ৭৪ জনকে গ্রেপ্তার করা হলো।

Manual1 Ad Code

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর সংবাদ মাধ্যমকে বলেন, ঘটনার ভিডিও ফুটেজ এবং আগে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সবশেষ ২১ জনকে ধরা হয়। হামলার ঘটনায় হওয়া মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

Manual1 Ad Code

ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে গত ৩০ অক্টোবর নাসিরনগরের প্রায় ১৫টি মন্দির ও শতাধিক হিন্দুবাড়িতে হামলা করা হয়। এর পাঁচ দিন পর উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের পাঁচটি ঘর ও একটি মন্দিরে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। প্রথম হামলার ঘটনায় নাসিরনগর থানায় অজ্ঞাতনামা ২ হাজার ৪০০ জনকে আসামি করে দুটি মামলা হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code