শ্রীরামপুরে যৌতুকের দাবীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০১৬

শ্রীরামপুরে যৌতুকের দাবীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা

Manual5 Ad Code

indexসুরমা মেইল ডেস্ক :: মাগুরা সদর উপজেলার শ্রীরামপুর গ্রামে আসমা আক্তার(২৫) নামের এক স্ত্রীকে যৌতুকের কারণে এক পাষন্ড স্বামি পিটিয়ে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গত রবিবার।

Manual2 Ad Code

মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমল হুদা জানান, নিহতের ভাই ঝিনাইদহ জেলার টিওরদা গ্রামের শেখ আকরাম আলী মাগুরা থানায় অভিযোগ করেন যে, প্রায় ৭ বছর পূর্বে তার বোন আসমা আক্তারের বিয়ে হয় শ্রীরামপুর গ্রামের আছমত আলীর সাথে।

Manual6 Ad Code

বিয়ের পর উভয়ে শান্তিতে বসবাস করলেও সাম্প্রতিক কালে পাষন্ড স্বামি যৌতুক দাবী করে স্ত্রীকে প্রায়ই মারপিট ও নির্যাতন করে আসছিলো। রবিবার যৌতুকের কারণে সে স্ত্রীকে মারপিট করলে স্ত্রী আসমা ঘটনাস্থলে মারা যায়। ঘটনার পর পাষন্ড স্বামি মৃত স্ত্রীর গলায় দড়ি বেধে লাশ ঝুলিয়ে রেখে প্রচার করে যে, সে আত্মহত্যা করেছে।

খবর পেয়ে মাগুরা থানার পুলিশ ঘটনাস্থলে যেয়ে আসমা আক্তারের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাগুরা মর্গে পাঠিয়েছে।ঘটনার পর থেকে স্বামির বাড়ীর সকল সদস্য বাড়ী ছেড়ে পালিয়ে গেছে। এব্যাপারে মাগুরা থানায় মামলা হয়েছে।পুলিশের তদন্ত চলছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code