এম এ রব বীরউত্তম এর ৪১তম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৬

এম এ রব বীরউত্তম এর ৪১তম মৃত্যুবার্ষিকী আজ

Manual1 Ad Code

সুরমা মেইল নিউজ :: আজ সোমবার, ১৪ নভেম্বর। মহান স্বাধীনতা যুদ্ধের উপ-সর্বাধিনায়ক মেজর জেনারেল (অবঃ) এম এ রব-এর ৪১তম মৃত্যুবার্ষিকী। পবিত্র কোরআন খানি, মিলাদ মাহফিল, কাঙালি ভোজ ও আলোচনা সভার মাধ্যমে দিনটি পালন করবে কয়েকটি সংগঠন ও মরহুম এম এ রব-এর পরিবার।

Manual2 Ad Code

১৯৭৫ সালের এই দিনে ৫৬ বছর বয়সে রক্তশূন্যতা জনিত রোগে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন হবিগঞ্জের কৃতি সন্তান মহান এ বীর সেনা। মৃত্যুর পর হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকায় তাকে সমাহিত করা হয়।

Manual1 Ad Code

মেজর জেনারেল এম এ রব ১৯১৯ সালে বানিয়াচঙ্গ উপজেলার কুর্শা খাগাউড়া গ্রামে জন্মগ্রহণ করেন। সিলেট এমসি কলেজ থেকে স্নাতক ডিগ্রী এবং ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রী লাভ করে যোগ দেন ব্রিটিশ-ভারত সেনাবাহিনীতে। পাকিস্তান সেনাবাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পর লেফটেন্যান্ট কর্ণেল পদে থাকাকালে ১৯৭০ সালে অবসরগ্রহণ করে তিনি রাজনীতিতে যোগ দেন। একই বছর তিনি আওয়ামী লীগ থেকে বানিয়াচঙ্গ-নবীগঞ্জ-আজমিরীগঞ্জ নির্বাচনী এলাকার জাতীয় পরিষদ সদস্য নির্বাচিত হন।

পরে স্বাধীনতা সংগ্রাম শুরু হলে তিনি ১৯৭১ সালের এপ্রিল মাসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব স্টাফ পদে নিযুক্ত হন। মহান স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘বীরউত্তম’ খেতাবে ভূষিত হন। স্বাধীনতা পরবর্তীতে এ কৃতি ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট গঠন ও পরিচালনার দায়িত্ব সুচারুভাবে পরিচালনা করেন। এই ট্রাস্টের কারণে অবহেলিত মুক্তিযোদ্ধাগণ অনেক সুবিধা ভোগ করেন।

Manual2 Ad Code

এদিকে, মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক মেজর জেনারেল এম এ রব-এর মৃত্যুবার্ষিকী স্থানীয়ভাবে পালন করা হলেও প্রশাসনিকভাবে ও রাষ্টীয়ভাবে পালন করা হচ্ছে না। মুক্তিযোদ্ধাসহ এ প্রজন্মের সন্তানরা তার জন্ম ও মৃত্যুবার্ষিকী প্রশাসনিক ও রাষ্টীয়ভাবে পালনের দাবি জানিয়েছেন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code