নাসিরনগরে ফের আগুন, নারী নিহত

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৬

নাসিরনগরে ফের আগুন, নারী নিহত

Manual6 Ad Code

500x350_ba4b01bc28d65913e457c61fb064da39_nasirnagar_fire_12016110410সুরমা মেইল ডেস্ক :: নাসিরনগরে এবার আগুনে পুড়ে নিয়তী চক্রবর্তী (৬৫) এক নারী মারা গেছেন। তবে পুলিশের দাবি, রান্না করতে গিয়েই ওই নারীর শরীরে আগুন লাগে। উপজেলা সদরের নাসিরপুরে বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

Manual3 Ad Code

এদিকে ঘটনার কিছুক্ষণ আগে দুর্বৃত্তরা উপজেলা ভাইস চেয়ারম্যানের বাড়ির গোয়াল ঘরে আগুন দেয়।

Manual5 Ad Code

স্থানীয় সূত্র জানায়, নাসিরপুর এলাকার গোপেশ মাঝির বাড়িতে একটি ঘরে নাতি নিয়ে নিয়তী চক্রবর্তী থাকতো। রাতে ওই ঘরে হঠাৎই আগুন লাগে। ঘটনা আাঁচ করতে পেরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভান। তবে ততক্ষণে ওই নারী নিহত হন। তবে ঘটনার সময় আর কেউ ঘরে ছিল না বলে জানা গেছে।

এদিকে এ ঘটনার কিছুক্ষণ আগে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি অঞ্জন কুমার দেবের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে তার বাড়ির গোয়াল ঘরে থাকা কাঠসহ অন্যান্য সামগ্রী পুড়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করে অঞ্জন কুমার দেব বলেন, আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই সবাই মিলে তা নিয়ন্ত্রণে নিয়ে আসেন। তবে আগুনে গোয়াল ঘর ও ঘরে থাকা কাঠ পুড়ে গেছে। আইন শৃংখলা বাহিনীর লোকজন সেখানে অবস্থান করছেন।

Manual5 Ad Code

দুই স্থানে আগুনের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি ঘরে রান্না করার সময় আগুন লেগে ওই নারী মারা যান। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code