সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৬
স্বাস্থ্য ডেস্ক :: ছোট থেকেই দুধের উপকারিতা সম্পর্কে অনেক কথা পড়লেও, বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমরা অজান্তেই তাকে তালিকার বাইরে পাঠিয়ে দিই। দুধ যে আদর্শ খাবার তাতে সন্দেহ নেই। অনেক উপকার আছে। কিন্তু পাঁচ ধরনের ব্যক্তির দুধ পান করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত।
প্রথমেই বলব অ্যানিমিয়ার রোগীদের কথা। যারা রক্তস্বল্পতায় ভুগছেন, তারা দুধ খাওয়ার ব্যাপারে সাবধান। যাদের খাদ্যনালীতে ক্ষতরোগ আছে তারা দুধ খাওয়ার ব্যাপারে সাবধান হবেন। যাদের পেটে অস্ত্রোপচার করা হয়েছে তাদের জন্য দুধপান নিষিদ্ধ। যাদের পরিপাকতন্ত্রে আলসার আছে, তাদের জন্যও দুধ খাওয়া নিষিদ্ধ। যাদের শরীরে ল্যাকটোবায়োনিক এসিড বা সুগার এসিডের অভাব আছে, তাদেরকে দুধ খাওয়ার ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে বলেন চিকিৎকরা।
Design and developed by ওয়েব হোম বিডি