হাজীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নিহত ২

প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০১৬

হাজীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নিহত ২

Manual1 Ad Code

train1449998323

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: চাঁদপুরের হাজীগঞ্জ-কচুয়া সড়কের রেল ক্রসিং এলাকায় সাগরিগা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে শিহাব (৩৫) ও কালু (৩০) নামে দুইজনের মৃত্যু হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) দুপুর পৌনে ১টায় হাজীগঞ্জ বাজার থেকে ৬ যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা রেলক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এ সময় অন্যান্য যাত্রীরা লাফিয়ে পড়ে প্রাণে বাঁচেন।

Manual8 Ad Code

নিহতরা হলেন, হাজীগঞ্জ সদর উপজেলার পূর্ব কাজিরগাঁও গ্রামের আব্দুল হকের ছেলে ও পেশায় ব্যবসায়ী শিহাব এবং কালু একই গ্রামের মো. লেদার ছেলে অটোরিকশা চালক কালু।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহআলম জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ খণ্ড-বিখণ্ড হয়ে গেছে। বিষয়টি চাঁদপুর রেওলয়ে থানায় (জিআরপি) থানায় জানানো হয়েছে।

Manual6 Ad Code

চাঁদপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উসমান গণি পাঠান জানান, মরদেহ উদ্ধার শেষে পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code