বখাটের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০১৬

বখাটের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

Manual2 Ad Code

download-1সুরমা মেইল ডেস্ক :: ময়মনসিংহে বখাটের ছুরিকাঘাতে রাশেদুজ্জামান লিয়ন (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে ময়মনসিংহ শহরের রেলওয়ে সরকারি উচ্চবিদ্যালয়ের ফটকের সামনে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম।

Manual6 Ad Code

তিনি জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে স্কুলের মাঠের পাশেই বখাটেরা লিয়নকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহতাবস্থায় সহপাঠীরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে এ ঘটনার কারণ জানা যায়নি। নিহত লিয়ন ময়মনসিংহ পৌরসভার বলাশপুর এলাকার মালয়েশিয়াপ্রবাসী আকতারুজ্জামানের ছেলে। সে শহরের কেওয়াটখালী রেলওয়ে স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code