সাভারে কারখানায় আগুন, দগ্ধ ৩৬ শ্রমিক

প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৬

সাভারে কারখানায় আগুন, দগ্ধ ৩৬ শ্রমিক

Manual7 Ad Code

big-790x425-px-20161122182043সুরমা মেইল ডেস্ক :: সাভারের আশুলিয়ায় একটি গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে আশুলিয়ার জিরাবো ফুলবাগান এলাকায় কালার ম্যাক্স (বিডি) লিমিটেড নামের গ্যাস লাইটার তৈরির কারখানায় এ আগুন লাগার ঘটনা ঘটে।

Manual6 Ad Code

আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির জানান, কালার ম্যাক্স কারখানার আগুনে অন্তত ৩৬ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। সবাইকে অবস্থায় উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কারখানার শ্রমিকরা জানান, কালার গ্যাস লাইটার কারখানায় বিকেলে হঠাৎ করে আগুন লাগে। মুহূর্তের মধ্যে পুরো টিনশেড কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। এ সময় অনেক শ্রমিক তাড়াহুড়া করে বের হলেও অনেকে কারখানার ভেতরে আটকা পড়েছেন বলে জানিয়েছেন শ্রমিকরা। এলাকাবাসী এ সময় আটজন শ্রমিককে দগ্ধ অবস্থায় কারখানা থেকে বের করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে।

Manual7 Ad Code

ডিইপিজেডের সিনিয়র স্টেশন অফিসার আবদুল হামিদ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। নিরাপত্তার কারণে বন্ধ করে দেয়া হয়েছে জিরাবো বিশমাইল সড়কের যান চলাচল।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code