রাষ্ট্রমন্ত্রীর কাছে ১২ জলদস্যুর আত্মসমর্পণ

প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৬

রাষ্ট্রমন্ত্রীর কাছে ১২ জলদস্যুর আত্মসমর্পণ

Manual8 Ad Code

01393-620x330

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে অস্ত্র জমা দিয়ে জলদস্যু খোকাবাবু বাহিনীর ১২ সদস্য আত্মসমর্পণ করেছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাব-৮-এর বরিশাল কার্যালয়ে তারা আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণকালে জলদস্যুরা ছয়টি বন্দুক, চারটি দোনালা বন্দুক, একটি এয়ার রাইফেল, ছয়টি শাটারগান, দুটি এয়ারগানসহ মোট ২২টি আগ্নেয়াস্ত্র এবং এক হাজার গুলি জমা দিয়েছে। আত্মসমর্পণকারীরা হলেন কবিরুল ইসলাম ওরফে খোকাবাবু (৩৩), আমিনুল ইসলাম (৩২),শাহজাহান গাজী (৩০), আবদুল আজিজ (৪৪), মিজানুর রহমান (৩৬), রবিউল (২৫), ওসমান গনি (৩৩), রফিকুল গাজী (৩৩), ইয়াছিন আলী গাজী (২৫), মো. মহিদুল ইসলাম (৩৩), মজিবর রহমান (৩৮) ও কালাম (৩৫)।

Manual4 Ad Code

এদের বাড়ি সাতক্ষীরা জেলার শরা, কালিঞ্চি, পাইস্যাখালি, শ্রীরামপুর ও তুজলপর গ্রামে। আত্মসমর্পণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন র‌্যাব-৮-এর অধিনায়ক লে. কর্নেল মো. ইফতেখারুল মাবুদ।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code