অজ্ঞান পার্টির ৮ নারী সদস্য আটক

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৬

অজ্ঞান পার্টির ৮ নারী সদস্য আটক

Manual4 Ad Code

500x350_603a1f9330cb164463ca5e919ec800de_143445atok_3_kalerkantho_picসুরমা মেইল ডেস্ক :: ঢাকার ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় রাবিয়া নামে এক নারীকে অজ্ঞান করে তার সঙ্গে থাকা স্বর্ণালংকার নেওয়ার সময় জনতার হাতে আটক হয়েছে অজ্ঞান পার্টির আট নারী সদস্য। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাদের পুলিশে সোপর্দ করে জনতা। ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র সাহা জানান, এই আট নারী অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Manual8 Ad Code

আটক নারীরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমন্ডু গ্রামের তাহের মিয়ার স্ত্রী শাহারা বেগম (৪০), জাবেদ মিয়ার স্ত্রী পারভীন আক্তার (২২), তৌফিক আলম মিয়ার মেয়ে পারভীন (২০), জামাল মিয়ার মেয়ে খাজিদা (১৫), নুরুজ্জামানের স্ত্রী নারগিছ বেগম (২৪), আক্কাস মিয়ার স্ত্রী ফরিদা বেগম (২৬), মতিন মিয়ার স্ত্রী বিলকিছ (২৫) ও সিলেট জেলার দক্ষিণ সুর্মা থানার সিরাজনগর গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী আসমা বেগম (৩৫)। এরা সবাই একই গ্রামের বাসিন্দা।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code