সিলেট ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৬
আব্দুল্লাহ আল মামুন, দিনাজপুর সংবাদদাতা :: দিনাজপুর পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে চুরির ঘটনায় ৩ চোরকে আটক করেছে পুলিশ।
সিসি টিভি ফুটেজ দেখে নিরাপত্তা কর্মকর্তাদের সমন্বয়ে পার্বতীপুর বড়পুকুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরির্দশক ফেরদৌস সহযোগীতায় চোরদের সনাক্ত করে আটক করা হয়।
আটককৃতরা হলো- রামভাদ্রপুর গ্রামের শিবনগর গ্রামে সিরাজুল ইসলামের পুত্র খনি শ্রমিক আশরাফুল, চৌপতি গ্রামের আব্দুল কালাম এর পুত্র বাবু এবং চুরির সাথে জড়িত থাকার অভিযোগে খনির পাম্প অপারেটর জহুরুল হককে আটক করে।
জানা যায়, গত ১৪ ও ১৬ নভেম্বর আকষ্মিক ভাবে পর পর দুইদিন কয়লাখনির আবাসিক ভবনের কর্মরত বিদেশী নাগরিকদের অবস্থানরত ঘর হতে জিনিস পত্র চুরি সংঘটিত হয় এবং ২৮ নভেম্বর খনির এম এন পি বিল্ডিং এর ডি-২০১ নং রুমে চুরির আবারো ঘটনা ঘটে। এসময় তারা ১টি টেলিভিশন ,২টি মোবাইল সেট, ১টি ল্যাপটপ ও নগদ ৯ হাজার টাকা চুরি করে।
বড়পুকুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফেরদৌস আলম জানান, চুরি ঘটনার সাথে জড়িতদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনার সহিত জড়িত থাকার কথা স্বীকার করে এবং স্বীকারোক্তি মতে তাদের হেফাজতে থাকা চুরি যাওয়া ল্যাপটপ, টিভি ও মোবাইল ফোন দুটি উদ্ধার করা হয়েছে।
বড় পুকুরিয়া কয়লা খনির উপ-ব্যবস্থাপক হাসিনুর রহমান বাদী হয়ে চুরির ঘটনায় মঙ্গলবার বিকেলে পার্বতীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি