নারায়ণগঞ্জে নারীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৬

নারায়ণগঞ্জে নারীকে কুপিয়ে হত্যা

Manual5 Ad Code

download-2সুরমা মেইল ডেস্ক :: নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজিয়া বেগম (৪০) নামে এক বিধবাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের হাওলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  রাজিয়া বেগম মুড়াপাড়া ইউনিয়নের হাওলিপাড়ার মৃত আয়েত উল্লাহ’র স্ত্রী।  রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, হাওলিপাড়া এলাকার নাছির উদ্দিন নাসুর জমিতে ঘর নির্মাণ করে দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন রাজিয়া বেগম। নাছির উদ্দিন নাসু অসুস্থ হওয়ার পর থেকে তাকে প্রায়ই চিকিৎসকের কাছে নিয়ে যেতেন রাজিয়া বেগম।  মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে স্থানীয় চিকিৎসককে দেখিয়ে ফেরার পথে নিজ বাড়ির মুরগির ফার্মের পাশে দুর্বৃত্তরা রাজিয়াকে আটকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এসময় নাছির উদ্দিন নাসু দুর্বৃত্তদের হাত থেকে বেঁচে পালিয়ে যান। তবে, কে বা কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।  নিহত রাজিয়া বেগমের ছেলে আরিফ ও শরিফ জানান, মায়ের সঙ্গে কারো পূর্ব বিরোধ আছে বলে তাদের জানা নেই।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code