অর্থ আত্মসাতের অভিযোগে ৭ নাইজেরিয়ানসহ আটক ৮

প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৬

Manual8 Ad Code

download-1

সুরমা মেইল ডেস্ক :: প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানী থেকে সাত বিদেশি নাগরিকসহ আট ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-৪। মিরপুর ও দক্ষিণখান থানা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৭ জন নাইজেরিয়ার নাগরিক।

Manual2 Ad Code

মঙ্গলবার সকালে র‍্যাবের পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়। তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয়ও জানানো হয়নি।

Manual3 Ad Code

খুদে বার্তায় বলা হয়, আটক হওয়া ব্যক্তিরা মোবাইল ও এসএমএসের মাধ্যমে সাধারণ লোকজনকে লটারি জেতার প্রলোভন দেখাতেন। প্রতারণার মাধ্যমে তাঁরা বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করতেন। বিস্তারিত তথ্য জানাতে সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছে র‍্যাব।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code