সিলেট ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে এক দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার ইব্রাহিমপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। তারা হলেন মিঠুন পাল (২৮) ও তার স্ত্রী বিউটি পাল।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, আট মাস আগে বিউটির সঙ্গে মিঠুনের বিয়ে হয়। বুধবার রাতের খাবার শেষে তারা ঘুমাতে যান। সকালে ঘুম থেকে না ওঠায় অনেক ডাকাডাকি করে তাদের কোনো সাড়া না পেয়ে পরিবারের লোকজন থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি