জঙ্গি বিরোধী অভিযানে আটক ৫, অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৬

জঙ্গি বিরোধী অভিযানে আটক ৫, অস্ত্র উদ্ধার

Manual6 Ad Code
e4aa4ebce2c1345794e1f991691be197-ctg-04
সুরমা মেইল ডেস্ক :: চট্টগ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের (হুজির) পাঁচ সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব।
আটক ব্যক্তিরা হলেন তাজুল ইসলাম, নাজিম উদ্দিন, আবু জার গিফারি, নূরে আলম ও ইফতিশাম আহমেদ।
এসময় তাদের কাছ থেকে  দুটি পিস্তল, ১৬৭ রাউন্ড গুলি, সাতটি ম্যাগাজিন, ১২টি (আইইডি) ইমপ্রোভাইজ এক্সক্লুসিভ ডিভাইস, তিনটি চাপাতি, তিনটি ছুরি ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

র‌্যাব- ৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতা উদ্দিন আহম্মেদ বলেন, ‘গ্রেফতার করা পাঁচ হুজি সদস্যকে এখন র‌্যাবের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হবে। পরে তাদের আকবর  শাহ থানায় হস্তান্তর করা হবে ।’
এর আগে আজ বৃহস্পতিবার ভোর থেকে চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানাধীন কর্নেল হাট এলাকার মুখিনতালুকদার পাড়ায় ওই বাড়িতে অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর একটি দল।
সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code