রোহিঙ্গাবাহী ১১ নৌকা ফেরত

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৬

রোহিঙ্গাবাহী ১১ নৌকা ফেরত

Manual2 Ad Code

download-1সুরমা মেইল ডেস্ক :: কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদের ছয়টি পয়েন্ট দিয়ে রোহিঙ্গা মুসলিমদের বহনকারী ১১টি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Manual8 Ad Code

গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে আজ শনিবার সকাল পর্যন্ত সময়ে নৌকগুলো ফেরত পাঠানো হয়।

Manual5 Ad Code

টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, মিয়ানমার থেকে রোহিঙ্গারা নৌকা নিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালালে বিজিবির টহল দল তাদের সীমান্তের শূন্যরেখা থেকেই মিয়ানমারের দিকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। এসব নৌকার প্রতিটিতে ১০ থেকে ১৫ জন করে রোহিঙ্গা থাকতে পারে।

বিজিবির এ কর্মকর্তা জানান, রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে বিজিবির টহল জোরদার রয়েছে। এদিকে কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় এক রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code