মবিলের ড্রামে পড়ে কারখানার শ্রমিক নিহত

প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৬

মবিলের ড্রামে পড়ে কারখানার শ্রমিক নিহত

Manual7 Ad Code

download-3

সুরমা মেইল ডেস্ক :: সাভারের হেমায়েতপুর শিল্প এলাকায় একটি মবিল কারখানায় ড্রামে পড়ে জাকির হোসেন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো তিন শ্রমিক। সোমবার ভোরে হেমায়েতপুর শিল্প এলাকার রিসি পাড়া মহল্লায় মিন ওয়েলস কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

Manual1 Ad Code

জানা গেছে, ভোরে জাকির হোসেনসহ চার শ্রমিক ওই কারখানাটির একটি মবিলের বড় ড্রাম পরিস্কার করছিলেন। এসময় অসাবধানতা বশত ড্রামের মবিলের ভিতরে পড়ে যায় তারা। এতে গুরুতর আহত হলে তাদের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

হাসপাতালে নেয়ার পথেই মারা যান জাকির। অন্যদের হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেয়া হচ্ছে।

Manual8 Ad Code

এনাম মেডিকেল কলেজের নিবিড় পরিচর্যা কেন্দ্রের ইনচার্জ নাসির হোসেন বলেন, আহতরা মবিলে ডুবে যাওয়ায় প্রচুর মবিল খেয়ে ফেলেছেন। শ্বাস নালিতেও মবিল পৌঁছে গেছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code